মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো এক যাত্রী আহত হন।

আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরতলীর সখিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সরকার বাজার এলাকার দুদু মিয়ার পুত্র সালাহ উদ্দিন (৩৫) এবং অটোরিকশাচালক শাসন গ্রামের রমজান আলীর পুত্র আলী আকবর (৩৪)।

জানা যায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিকশাটি সকিনা সিএনজি স্টেশনের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই রাকিব-বিন ইসলাম জানায়, সকাল বেলা ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সিএনজিটি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ