শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এখনো তো যুবক কথাটি শয়তানের ধোঁকা: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া ।। সুতরাং কীসের অপেক্ষায় আছ? যদি নেক আমল করতে চাও, মুসলমান হিসেবে জীবন যাপন করতে চাও, তবে কীসের এত অপেক্ষা?

যে আমলটি করতে চাও, এখনই করে নাও। মহানবী সা.-এর হাদীসের উপর আমল করছি কিনা, এ আত্মজিজ্ঞাসা আজ আমাদের সকলকেই করা উচিত।

নেক আমল করার ইচ্ছা আমাদের মনে রাত-দিন জাগে, অন্যদিকে শয়তান আমাদেরকে এই ধোঁকা দিয়ে যাচ্ছে যে, এখনো তো জীবনের অনেক সময় বাকি।

এখনো তো যুবক, অর্ধেক বয়স তো এখনো পার করেনি। একটু বুড়ো হলেই পরে নেক আমল শুরু করবো, (এগুলো সব শয়তানের ধোঁকা।)

মহানবী সা. একজন দক্ষ ডাক্তার। আমাদের শিরা-উপশিরা সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকিবহাল। তিনি ভালো করেই জানতেন যে, শয়তান আমার উম্মতকে এভাবে ধোঁকা দেবে।

এজন্য ইরশাদ করেছেন, তাড়াতাড়ি করো, যেসব নেক কাজের কথা শুনতে পাচ্ছ- সেগুলো এখনই আমল শুরু করে দাও। আগামীর জন্য অপেক্ষা করো না।

কারণ, জানা নেই, আগামীকালের ফেতনা তোমাকে কোথায় নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমীন!
সূত্র: ইসলাহী খুতুবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ