মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

মিয়ানমার সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেবো না : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মিয়ানমারের চলমান সীমান্ত পরিস্থিতি খুব ভালো নয়। সেখানে অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা কাউকে ঢুকতে দেবো না।’

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা আসার বিষয়ে ড. মোমেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কাউকে ঢুকতে দেবো না। জিরো লাইনে যে মারামারি হচ্ছে সেটির ভয়ে ও আতঙ্কে অনেকে ছোটাছুটি করছে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ান জাহাজ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি, সেটি ছিল একটি নিষিদ্ধ জাহাজ, সেজন্য আমরা সেটিকে আমাদের বন্দরে ভিড়তে দিইনি। এরপর কোথায় গেলো সেটি আমরা জানি না।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ