সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ফরজ নামাজে এক আয়াত একাধিকবার পড়ার বিষয়ে দেওবন্দের ফাতওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ তাওকীর। ।।

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার ওয়েব সাইটে ফরজ নামাজে এক আয়াত একাধিকবার পড়ার বিষয়ে এক ভাই প্রশ্ন করেছেন।

জিজ্ঞাসা: কোনো আয়াত বিশুদ্ধ হয়নি ধারণা করে কেউ যদি ফরজ নামাজে এক আয়াত একাধিকবার তিলাওয়াত করে তাহলে তার নামাজ সহিহ হবে কি? উদাহরণস্বরূপ কেউ الرحمن الرحيم আয়াতটি দুইবার তিলাওয়াত করলে তার নামাজের হুকুম কী হবে?

সমাধান: সূরা ফাতিহার কোনো পূর্ণ আয়াত কিংবা আয়াতের অংশবিশেষ একাধিকবার পাঠ করার কারণে না নামাজ নষ্ট হয় আর না সেজদায়ে সাহু ওয়াজিব হয়। তবে ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার অধিক অংশ একাধিকবার পাঠ করার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়। কিন্তু এমন ঘটনা শেষের দুই রাকাতে ঘটলে সেজদায়ে সাহুও ওয়াজিব হয় না।

সূত্র: দেওবন্দের অনলাইন ফতোয়ার সাইট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ