বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে আমরা যোগাযোগে মাধ্যম হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। যা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। তবে এগুলোর সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে।

হ্যাকাররা সবসময়ই সুযোগের অপেক্ষায় থাকে। তাই কোন সময়ে ব্যবহারবাকীরা কোন ভুল করলেই গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেবে তারা। তাই কয়েকটি কৌশল মেনে চললে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে সুরক্ষিত রাখবেন

১। ফেসবুকের সেটিং অপশন থেকে প্রাইভেসিতে যান। এখান থেকে পোস্টের প্রাইভসি সেটিং ঠিকঠাক করুন। সব পোস্ট সবাইকে দেখানোর দরকার নেই। ফলে আপনার সম্পর্কে সব তথ্য সবার হাতে যাবে না।

২। সার্চ ইঞ্জিন থেকে আপনার অ্যাকাউন্ট সরিয়ে রাখতে পারেন। এ জন্য আবারও সেটিং অপশন থেকে প্রাইভেসিতে যেতে হবে। পরে সেখান থেকে সার্চ ইঞ্জিনের অপশনটি বন্ধ করে দিতে হবে।

৩। টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। এরফলে কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে নোটিফিকেশন দেবে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

১। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে।

২। ফোন ও ইমেইল অ্যাড্রেস আপডেট করতে হবে। এবং অবশ্যই ফোন ও ইমেইল অ্যাড্রেসে আপনার অ্যাক্সেস থাকতে হবে।

৩। কোনো ধরনের সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না।

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেভাবে অ্যাকাউন্ট

১। রেজিস্ট্রেশন কোড বা টু স্টেপ ভেরিফিকেশন পিন ভুলেও কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

২। অপরিচিত নম্বর থেকে আসা কোনো বিজ্ঞাপনে ক্লিক করা যাবে না।

৩। লটারি পেয়েছেন, চাকরি পেয়েছেন এসব লিংক আসলে ভুলেও ক্লিক করুন করবেন না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ