মুফতি লুকমান হাসান
শিক্ষক
শুরুর কথা
জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইমতিহান। পরীক্ষা মানে চ্যালেঞ্জ গ্রহণ এবং তাতে উত্তীর্ণ হওয়া। সাফল্যের চূড়ায় পৌঁছার অন্যতম উপায় হলো ইমতিহান। জীবনের বাঁকে বাঁকে পরীক্ষার অমসৃণ পথ থাকায় কিছু মানুষ সাধারণ থেকে অসাধারণ হতে পারে, হতে পারে অন্যদের থেকে অনন্য ও ভিন্ন। তাই পরীক্ষাকে বলা হয় একটি শিল্প। এর জন্য দরকার যথাযথ প্রস্তুতি ও গুরুত্বারোপ।
পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বড় বড় অনেকেই লিখেছেন। যার মধ্যে ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ. এর فن الامتحان পুস্তিকাটি প্রসিদ্ধ। আগ্রহীগণ পুস্তিকাটি একবার পড়ে নিতে পারেন। অনলাইনে পিডিএফ কপিও পাওয়া যায়। এ বিষয়ে বক্ষমান নিবন্ধটিতে সামান্য ধারণা তুলে ধরা হয়েছে।
ইমতিহানের উদ্দেশ্য কী?
ইমতিহানের কয়েকটি উদ্দেশ্য রয়েছে। এক. নিজের যোগ্যতা যাচাই করা। দুই. অল্প সময়ে কিতাব রপ্ত করে নেওয়া। তিন. পরীক্ষা উপায় ও উপকরণের পর্যায়ে একটি জরুরি বিষয়। দীনি খেদমতের বহু সুযোগ তৈরীর জন্য পরীক্ষায় ভালো ফলাফল করা খুবই জরুরি। তাই একথা ভুলে যাওয়া যাবে না যে, পরীক্ষা জীবনের মূল লক্ষ্য নয়; বরং লক্ষ্যে উত্তীর্ণ হওয়ার কেবলই একটি মাধ্যম। মূল উদ্দেশ্য ও লক্ষ্য হলো, কুরআন-সুন্নাহয় ব্যুৎপত্তি অর্জনের যোগ্যতা তৈরি হওয়া।
ফিকহ ফিদ্দীন ও দীনি ফাহম অর্জনের পথ সুগম করা। তাই গাইডকেন্দ্রিক কিংবা পরীক্ষা নির্ভর পড়াশোনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ, এভাবে পরীক্ষা দিলে হয়তো ভালো ফলাফলের সাময়িক আনন্দ পাওয়া যাবে। কিন্তু তা আপনার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিবে এবং সনদভিত্তিক একটি মিথ্যা চেহারার আলগা খোলস তৈরী করে দিবে। বাস্তবতার নির্মম ঘর্ষণে তা একসময় খসে পড়বে। তাছাড়া এভাবে পড়াশোনা মেধা ও প্রতিভাকে নিষ্ক্রিয় করে দেয়, যা একজন মানুষের জীবনে সবচেয়ে ভয়াবহ ও মারত্মক ক্ষতি। তাই নিজের সাথে ও নিজের প্রতি সৎ ও নিষ্ঠাবান থাকা একান্ত অপরিহার্য।
অল্প সময়ে পরীক্ষার প্রস্তুতি কীভাবে সম্পন্ন যাবে?
ভালো পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি থাকতে হবে। কথায় আছে, কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। তবে এজন্য প্রয়োজন কৌশল ও পরিকল্পনা এবং টার্গেট নির্ধারণ ও নিষ্ঠার সাথে তা পুরা করার উদ্যম। পরিকà¦