শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক মাধ্যম ‘আলফাফা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের মুসলিম দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘আলফাফা’। যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক শুরু করে এ স্যোশাল সাইট। অ্যাপস পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরেও।

বিশ্বের ১১৫টি দেশের মানুষ ব্যবহার করছে ‘আলফাফা’। বিশেষ করে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ ও তুরস্ক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সহকর্মী বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমেরই প্রকাশ ঘটেছে।

কিন্তু মুসলমানদের জন্য ইমান-আমল ঠিক রেখে সে সবের অনেক কিছু ব্যবহার করা দুষ্কর। সে সব বিষয় মাথায় রেখে ইসলামি মতাদর্শ লালন করা যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক মিলে নিয়ে এসেছি সম্পূর্ণ হালাল সামাজিক যোগাযোগ মাধ্যম। নাম আলফাফা ডটকম।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে কুরআন তিলাওয়াত, হাদিসসহ বিভিন্ন ইসলামি কন্টেন্ট আপলোড করে থাকে।

সাইটটি ফেসবুকের সঙ্গে সাদৃশ্য কিন্তু কোনো ফিতনা ছাড়া ইসলামি নীতি-আদর্শ দ্বারা পরিচালিত। সাইটটিতে অনেক ফিচার রয়েছে যা ছোট ব্যবসা থেকে শুরু করে অলাভজনক সব ধরনের প্রচার প্রসারে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনি বিনামূল্যে আপনার ব্যবসা, মসজিদ, রেস্টুরেন্ট বা চাকরি ও পেশাদার প্রোফাইল তালিকাভুক্ত করতে পারেন। অ্যামাজনের মতো ই-কমার্স হিসেবেও দেখতে পারেন মুসলিমদের পরিচালিত এ সাইটটি। ক্রমেই আরও অনেক ফিচার যুক্ত হবে বলে জানান তিনি। একটি বাটনের ক্লিকে বিশ্বজুড়ে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ করতে পারবেন সহজে।

একই সঙ্গে স্যোশাল মিডিয়া, ব্লগ, ফোরাম, জবস, টিচ, ই-কমার্স, ডিরিক্টরিসহ নানান ফিচারে সাজানো হয়েছে সাইটটি। মুসলিমদের বিশ্বকে একসঙ্গে যুক্ত করতে চলে আসুন আজই। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে লিখুন আলফাফা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ