শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লালদীঘির ঐতিহ্যবাহী ৯ গম্বুজ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের আনাচে কানাছে ইসলামের ঐতিহ্য বিদ্ধমান। হাজার বছর পুরোনো ইসলামি ঐতহ্য রয়েছে নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অন্যতম মুসলিম পুরকীর্তি ও প্রাচীন স্থাপত্য রংপুরের ঐতিহাসিক লালদীঘি ৯ গম্বুজ মসজিদ।

জেলার বদরগঞ্জ উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে গোপীনাথপুর ইউনিয়নে এটি অবস্থিত। মসজিদের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও ধারণা করা হয় মসজিদটি খ্রিস্টীয় ১২ শতকে মোগল আমলে নির্মিত। কেননা মসজিদের নির্মাণশৈলীর সঙ্গে মোগল স্থাপত্যরীতির মিল আছে।

ব্রিটিশ আমলে মসজিদটি আবিষ্কৃত হওয়ার আগে তা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ছিল। মসজিদের সন্ধান পাওয়ার পর স্থানীয় মুসলিমরা মসজিদটি সংস্কার করে নামাজ আদায় শুরু করে। তবে কোনো শিলালিপির সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোক বিশ্বাস অনুসারে জনৈক দিলওয়ার খান মসজিদটি নির্মাণ করেন। অন্যদিকে এটাও স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে, এক রাতের মধ্যেই মসজিদ নির্মাণ ও মসজিদের পুকুর খনন করা হয়।

লালদীঘির পুরো মসজিদটিই একটি বেদীর ওপর বসানো। বেদীর উচ্চতা এক মিটার। তবে বেদীর অর্ধেকটায় মসজিদ ও বাকি অর্ধাংশ আজান দেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। কাছেই রয়েছে ছোট একটি ঘাট বাঁধানো পুকুর। মসজিদ নির্মাণে ইট, চুন ও সুড়কি ব্যবহার করা হয়েছে।

মসজিদের সামনের দিকেই আছে প্রধান প্রবেশপথ। মসজিদটিতে মোট ৯টি গম্বুজ রয়েছে, যার প্রতি বাহুর দৈর্ঘ্য ৯.৪৫ মিটার। মসজিদটির উত্তর, পূর্ব ও দক্ষিণ দেয়ালে মোট তিনটি করে ৯টি প্রবেশপথ রয়েছে।

প্রত্যেক দেয়ালের মধ্যে প্রবেশপথটি অপর দুটি থেকে কিছুটা বড় আকৃতির। মসজিদের পশ্চিম দেয়ালে স্থাপিত তিনটি মেহরাবের কেন্দ্রীয় মেহরাবটি অপর দুটির চেয়ে বড় আকৃতির। গম্বুজগুলোর চূড়ায় আছে পদ্মফুলের মতো শিরচূড়া এবং গম্বুজের নিচের দিকে মারলন অলঙ্করণ। মসজিদের চার কোণে অষ্ট কোনাকৃতির কিউপলাযুক্ত মিনারের দেখা পাওয়া যায়। তবে উত্তর-পূর্ব কোণের মিনারটি চার স্তরবিশিষ্ট এবং এই মিনারটি আজান দেওয়ার জন্য ব্যবহৃত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ