রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফারদিনের মৃত্যুর ঘটনা র‌্যাব-ডিবি সুন্দর বিশ্লেষণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের মৃত্যু নিয়ে র‍্যাব-ডিবি সুন্দর করে বিশ্লেষণ করেছে। তাদের ওপর আস্থা রাখুন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শুক্রবার মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, আমার মনে হয়, র‍্যাব-ডিবি বিষয়টি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের (সাংবাদিক) কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নিন।

পার্বত্য অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অনেকগুলো সীমান্তরেখা আছে। দুর্গম হওয়ায় পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। পুলিশকেও দুটি হেলিকপ্টার দেওয়ার প্রক্রিয়া চলছে।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ