সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জনবল নিয়োগ দিবে আল-হাইআতুল উলয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অফিসে জনবল নিয়োগ করা হবে।

আজ বুধবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর সনদ বিভাগে নিম্নলিখিত পদে নিয়োগ লাভের জন্য যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী পুরুষ নাগরিকদের থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

কম্পিউটার অপারেটর ৩ জন। যোগ্যতাসমূহ: ক) দাওরায়ে হাদীস (তাকমীল) উত্তীর্ণ। খ) আরবী, বাংলা ও ইংলিশ টাইপে অভিজ্ঞ। গ) প্রয়োজনে যে কোন কাজ করার মানসিকতাসম্পন্ন। ঘ) বয়স ২০ থেকে ৩০ (ত্রিশ) বছর।
বেতন ভাতা ১৭৫০০/-

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী: ১. আবেদনকারীকে অবশ্যই পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা-বিশ্বাস, দারুল উলূম দেওবন্দের আদর্শ ও মত-পথের অনুসারী এবং দেশের জমহুর উলামায়ে কেরামকে মান্যকারী হতে হবে।

২. দেশ বিদেশের উল্লেখযোগ্য কোনো মাদরাসা থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদ থাকতে হবে। ৩. সব ধরনের এবং অতিরিক্ত কাজের মানসিকতা থাকতে হবে। ৪. কম্পিউটার ও ইন্টারনেটে অভিজ্ঞ এবং এমএস অফিস প্রোগামে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে। ৫. ১ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। কাজের রিপোর্ট ও আচরণ সন্তোষজনক হলে স্থায়ী করা হবে ইনশাআল্লাহ। ৬. ৩০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে চেয়ারম্যান মহোদয় বরাবর জীবনবৃত্তান্তসহ আল-হাইআতুল উলয়ার অফিসে দরখাস্ত জমা দিতে হবে।

৭. দরখাস্তের সঙ্গে সনদ, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা ছবি সংযুক্ত করতে হবে। ৮. কোনো কারণ দর্শানো ব্যতীত আল-হাইআতুল উলয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা স্থগিত করতে পারবে। ৯. সর্বপ্রকার যোগাযোগের জন্য ০১৩০৫-৬৫৬৭০৩।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ