বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল আজ, জানা যাবে যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভর্তির লটারি হবে। এর আগে সোমবার (১২ ডিসেম্বর) সরকারি মাধ্যমিকে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়।

আজ বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে লটারি। এসময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার বেসরকারি দুই হাজার ৮৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি হবে।এবার সরকারি স্কুলে আসন প্রতি ছয়টি করে আবেদন এলেও বেসরকারি দুই হাজার ৮৫২টি প্রতিষ্ঠানে সাড়ে ৬ লাখের বেশি আসন খালি থাকছে।

সে কারণে বেসরকারি স্কুলে আসন খালি থাকা সাপেক্ষে নীতিমালা অনুসরণ করে সরাসরি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হবে না। তবে, শিক্ষার্থী ভর্তি না হলেও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

যেভাবে জানা যাবে লটারির ফল
এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

অথবা ভিজিট করতে হবে- gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ