রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করবেন না : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দলের নাম ব্যবহার করে অপকর্ম না করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় আছেন বলে মানুষ ভয়ে কিছু বলে না। সাধারণভাবে দেখলে সব দেখতে পাবেন। দয়া করে দলের নামে কেউ অপকর্ম করবেন না। আওয়ামী লীগের পরিচয় না থাকলে আমি কে? পদ না থাকলে কেউ কিছু না। কাজেই দলের বদনাম হয় এমন কাজ কেউ করবেন না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি কি বাঁচতে পেরেছেন? তাকেও একইভাবে মরতে হয়েছে। বঙ্গবন্ধুকে না মারলে হয়তো জিয়াউর রহমানকে মরতে হতো না।

এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে সভাপতি-সাধারণ সম্পাদক দিয়ে কমিটি ঘোষণা হবে। জাতীয় সম্মেলনের আগেই পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে। কমিটিতে দুঃসময়ে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। তবে সুসময়ে যারা এসেছে তাদের তাড়িয়ে দেবেন না। তাদের নিয়ে বাড়াবাড়িও করবেন না।

সকাল ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালের ২৮ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ