সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

কবরস্থানে জুতা পরিধানের বিষয়ে দেওবন্দের ফতোয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দেওবন্দের অনলাইন ফতোয়ার ওয়েবসাইটে এক ভাই প্রশ্ন করেছেন। তিনি বলেন, আমার প্রশ্ন হল যদি কেউ কবরস্থানে জুতা পায়ে দিয়ে যায় তার কি কোনো গুনাহ হবে? যদি সে কবর খনন করতে জুতা পায়ে দেয় তার বিধান কি?

উত্তর নং: ৬০৬১৫৫ এ দেওবন্দ থেকে এ প্রশ্নের জবাব দেয়া হয়েছে। জুতা পায়ে দিয়ে কবরস্থানে যাওয়া নাজায়েয নয় (বুখারি হা/১৩৭৪, মুসলিম হা/২৮৭০, মিশকাত হা/১২৬)।

তবে জমহূর আলেমগণের মতে বিনা প্রয়োজনে কবরস্থানে জুতা পরিধান করাকে সুন্নাতের খেলাফ বলেছেন এবং ময়লা-আবর্জনা না থাকলে পারতপক্ষে জুতা খুলে প্রবেশ করাই উত্তম বলেছেন (ইবনু কুদামা, মুগনী ২/২২৪; ইবনু হাজার, ফাৎহুল বারী ৩/২০৬; শাওকানী, নায়লুল আওত্বার ৪/১০৭; ফাতাওয়া লাজনা দায়েমা ৯/১২৩-১২৪; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/২০২)। ক্ষতি এড়াতে জুতা পরে কবরে যেতে পারবেন। সূত্র: দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ