শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নরসিংদীতে ইমামকে ভিন্নধর্মী বিদায়ী সংবর্ধনা, প্রশংসায় ভাসছে যুবসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: নরসিংদীর রায়পুরায় মসজিদের ইমামকে ভিন্নধর্মী বিদায়ী সংবর্ধনা দিয়ে প্রশংসায় ভাসছে গ্রামের যুবসমাজ। অনন্য এ সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত মসজিদের ইমাম কারী উমেদ আলী।

জানা যায়, নরসিংদীর রায়পুরার মধ্যনগরের পানাউল্লাহ হাজীবাড়ি মসজিদে দীর্ঘ বিশ বছর ধরে নিষ্ঠার সঙ্গে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন কারী উমেদ আলী। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এখন আর এ দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। তাই স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নেন। এলাকাবাসী তার অবসরের বিষয়ে প্রথমে অমতপোষণ করলেও অসুস্থতার বিষয়টি মাথায় নিয়ে প্রিয় ইমামকে বিদায় দিতে সম্মতি প্রকাশ করেন।

আরো জানা যায়, কারী উমেদ আলীকে বিদায় জানাতে ভিন্নধর্মী সংবর্ধনার ব্যবস্থা করেন পানাউল্লাহ হাজীবাড়ি মসজিদের যুবসমাজ ও প্রবাসীরা। সংবর্ধনায় ইমাম উমেদ আলীর হাতে তুলে দেয়া হয় নগদ টাকা, জুব্বা, টুপিসহ বিভিন্ন সুন্নতি সামগ্রী। তাছাড়া সংবর্ধণায় কারী উমেদ আলীর ঘনিষ্ঠজন, মুসল্লি ও নিকটতম ব্যক্তিদের জন্য থাকে বিশাল আপ্যায়ন পর্ব।

আসলে ইমাম হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানী ও মর্যাদাশালী ব্যক্তি। ইমাম এবং ইমামতি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের দৃষ্টিতে ইমামতি কোনো পেশা নয়, বরং এটি এক মহান দায়িত্ব। নিজের এই মহান দায়িত্বে কখনোই আপোষ করেননি কারী উমেদ আলী। তার কাছে মক্তবে কায়দা আমপারা আর কোরআনের সবক নেয়া মধ্যনগরের অনেকেই এখন বিভিন্ন মাদরাসার মুহতামিম, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক কিংবা সরকারি-বেসরকারী অফিসে বড় বড় পদে অধিষ্ঠ। অনেকেই আবার জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছেন প্রবাসে। জীবনের প্রয়োজনে মক্তবের উস্তাদকে ছেড়ে দূরে যেতে হলেও তার সঙ্গে শ্রদ্ধা আর ভালোবাসার বাঁধনটি ছিল অটুট। তাইতো পানাউল্লাহ হাজীবাড়ির যুবসমাজ প্রিয় ইমামের বিদায়কে স্মরণীয় করে রাখলেন স্মৃতির ফ্রেমে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ