বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

যেভাবে শিশুর দাঁতের যত্ন নেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুর দাঁত ভালো রাখার দায়িত্ব কিন্তু মা-বাবার। কারণ শিশু তার যত্ন নিজে নিতে পারে না। যেখানে যত্ন না নিলে পরবর্তীতে শিশকে দাঁত নিয়ে ভুগতে হতে পারে। শিশুর দাঁতের ক্ষয় রোধ করতে কী করতে হবে তা বেশিরভাগ মা-বাবাই বুঝতে পারে না। শিশুর দাঁত ভালো রাখতে মা-বাবাকে সচেতন হতে হবে।

দাঁত ভালো রাখতে শিশুকে যে কাজগুলো শেখাবেন:

প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করা: শিশুকে প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করতে শেখান। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করলে দাঁতে জীবাণু বাসা বাঁধতে পারে না। নিয়মিত এই অভ্যাস করলে দাঁত ও মাড়ি ভালো রাখা সহজ হয়। তাই শিশুকে এই অভ্যাস করান।

ফ্লসিং: দাঁতের ফাঁকা থেকে খাদ্যকণা বের করতে ফ্লসিং বেশ কার্যকরী। ফলে খাদ্যকণা আটকে জীবাণু জন্মানোর ভয় থাকে না। নিয়মিত ফ্লসিং করলে মুখের ভেতরের স্বাস্থ্য ভালো থাকে এবং জীবাণুও জন্মে না। তাই শিশুকে নিয়মিত ফ্লসিং করা শেখান।

ক্যান্ডি খাওয়ার পরিমাণ কমাতে হবে: চিনিযুক্ত মিষ্টি খাবার বেশি খাওয়ার মানে হলো দাঁতে ক্যাভিটি তৈরির সুযোগ করে দেওয়া। এসব খাবারে প্রচুর চিনি ও স্টার্চ থাকে যা দাঁতের এনামেলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই শিশুকে চিনিযুক্ত খাবার যেমন ক্যান্ডি, কৃত্রিম জুস, কোমল পানীয় ইত্যাদি কম খেতে দিন।

ঠিকভাবে ব্রাশ করছে কিনা খেয়াল করুন: বেশিরভাগ শিশুর কাছে দাঁত ব্রাশ করা অপছন্দের কাজ হতে পারে। তারা হয়তো দাঁত ব্রাশের নাম করে ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তাই শিশু ঠিকভাবে ব্রাশ করছে কিনা তা খেয়াল করুন। দাঁতের উপর-নিচ এবং সামনে ও ভেতরে সমানভাবে ব্রাশ করতে বলুন। আপনি সঠিক নিয়ম শিখিয়ে দিলে শিশুর জন্য কাজটি সহজ হবে।

নিয়মিত দাঁতের ডাক্তারের কাছে যান: শিশুকে নিয়মিত দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যান। দাঁতের কোনো সমস্যা শুরুতেই ধরা পড়লে চিকিৎসা নেওয়া সহজ হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ