শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যেসব খাবার হাড়ের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুস্থতার জন্য হাড়ের যত্ন নেওয়া জরুরি। বয়সের সঙ্গে সঙ্গে হাড় নাজুক হতে শুরু করে। আমরা প্রতিদিন এমন কিছু খাবার খাই যেগুলো হাড়ের জন্য খারাপ। দুর্বল হাড়ের প্রাথমিক লক্ষণ হলো মাড়ির রোগ, হাতের মুঠোতে শক্তি কম পাওয়া, নখ ভঙ্গুর হয়ে যাওয়া, শরীর বেঁকে যাওয়া, ঘাড়ে ব্যথা ইত্যাদি। হাড় দুর্বল হলে অনেক সময় অল্প আঘাতেই তা ভেঙে যায়।

হাড়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদানের একটি হলো ক্যালসিয়াম। আমাদের শরীর ক্যালসিয়াম নামক খনিজ সহজে গ্রহণ করতে পারে না। কিছু খাবার শরীরে ক্যালসিয়াম গ্রহণে বাঁধা দেয়। যে কারণে এই খনিজ শরীরে পৌঁছে না। তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, সি, ডি যুক্ত খাবার খেতে হবে।

জেনে নিন কোন খাবারগুলো হাড়ের জন্য ক্ষতিকর:

কোল্ড ড্রিংকস: কোল্ড ড্রিংকস বা কোমল পানীয় পানের কোনো উপকারিতা নেই। তার মধ্যে একটি হলো, এটি হাড়ের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এই পানীয়তে চিনির পরিমাণ থাকে অনেক বেশি। এছাড়া এতে ক্যাফেইন, ফসফোরিক অ্যাসিডও থাকে। এই উপাদানগুলো হাড়কে ভেতর থেকে দুর্বল করে দেয়।

প্রাণিজ প্রোটিন বেশি খাবেন না: আমাদের শরীর ভালো রাখার জন্য প্রয়োজন পড়ে প্রাণিজ প্রোটিনের। এই প্রোটিন শরীর গ্রহণ করতে পারে সহজেই। তবে এটি অতিরিক্ত গ্রহণ করলে সৃষ্টি হতে পারে সমস্যা। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে, অতিরিক্ত প্রোটিন খাওয়া মানুষেরা অস্টিওপোরোসিস সমস্যায় ভুগে থাকেন। সেখান থেকে হাড় ভঙ্গুর হয়ে যায়।

কফি: দুই এক-দুই কাপ কফি খাওয়া যেতেই পারে। তবে কফি বেশি খেলে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। এতে থাকা ক্যাফেইন ক্যালসিয়াম গ্রহণে বাধা দেয়। কফি তাই মাঝে মাঝে খাবেন, নিয়মিত খাওয়ার অভ্যাস করবেন না। হাড় ভালো রাখতে হলে তাই এদিকে খেয়াল রাখতে হবে

ধূমপান: ধূমপান মোটেই উপকারী অভ্যাস নয়। বরং এর ক্ষতিকর দিক লেখা থাকে সিগারেটের প্যাকেটের গায়েই। ধূমপান থেকে দেখা দিতে পারে শরীরের অনেক সমস্যা। তার মধ্যে একটি হলো, এটি হাড় দুর্বল করে দেয়। ধূমপানের ফলে শরীরে ক্যালসিয়াম ঠিকভাবে পৌঁছে না। তাই ধূমপান কিংবা তামাক গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

অতিরিক্ত চিনি ও লবণ: শরীরের জন্য লবণ প্রয়োজন, তবে তার একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে। অতিরিক্ত লবণ বা চিনি গ্রহণ করা অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে হাড়ের ক্ষতি করতে কাজ করে এই দুই উপাদান। কারণ অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীর থেকে ক্যালসিয়াম বের হযে যায়।

এছাড়া মদ্যপান, সারক্ষণ শুয়ে-বসে থাকার কারণেও হাড়ে সমস্যার সৃষ্টি হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ