সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

বাড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগীর যত্ন নিবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ডেঙ্গু জ্বরের কারণে একজন মানুষের শরীরে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। তবে শুরু থেকেই সতর্ক থাকলে এ জটিলতা বিশেষ করে মৃত্যুঝুঁকি কমে যায়। এজন্য যেকোনো ধরণের জ্বরকে অবহেলা না করে বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা শুরু করা জরুরি।

কিভাবে বুঝবেন ডেঙ্গুতে আক্রান্ত

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশে ডেঙ্গু জ্বর সাধারণত জুন-জুলাই থেকে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালে যেকোনো জ্বরে এলেই ডেঙ্গুর কথা মাথায় রাখতে হবে। ডেঙ্গু জ্বর সাধারণত ১০২ থেকে ১০৫ ফারেনহাইটের মধ্যে হয়ে থাকে। জ্বরের সাথে সাথে আরও কয়েকটি উপসর্গ দেখা দেয়। সেগুলো হলো- তীব্র শরীরব্যথা, পিঠে এবং মাংসে ব্যথা, চোখের চারপাশে এবং পেছনে ব্যথা, বমি বমি ভাব অথবা বমি, পেটে ব্যথা, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, স্বাদের পরিবর্তন এবং গায়ে লালচে ভাব। এ অবস্থায় জ্বরে আক্রান্ত হলে দেরি না করে কালক্ষেপণ প্রথম পাঁচ দিনের মধ্যে ডেঙ্গু এনএসওয়ান টেস্ট করে নেওয়া প্রয়োজন। এর সঙ্গে প্রয়োজন সিবিসি, এসজিপিটি, এসজিওটি টেস্ট করা। কারণ, এবার একটু দ্রুতই কিছু বুঝে ওঠার আগেই জটিলতা বাড়তে দেখা যাচ্ছে।

করণীয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বাড়িতেই প্রাথমিক পরিচর্যা ও চিকিৎসা শুরু করতে হবে। অবশ্যই তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে। আরও যেসব বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো হলো-

১. জ্বর কমানোর উপায়: ডেঙ্গুর উচ্চমাত্রার জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামলজাতীয় ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন না। প্যারাসিটামল ৬ থেকে ৮ ঘণ্টা পরপর জ্বরের অবস্থা বুঝে ব্যবহার করা যাবে। দিনে ৮ থেকে ১০টি ট্যাবলেটের (সর্বোচ্চ ৪ গ্রাম) বেশি ব্যবহৃত হলে লিভারের ক্ষতিসহ নানা জটিলতা সৃষ্টি হতে পারে। জ্বর কমাতে কোনোভাবেই অ্যাসপিরিন অথবা ব্যথানাশক এনএসএইড গ্রুপের ওষুধ ব্যবহার করা যাবে না। ওষুধ ছাড়াও জ্বর কমাতে মাথায় পানি ঢালা, শরীর মুছে দেওয়া অথবা রোগীকে গোসল করাতে পারেন।

২. পানি পান: প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে ডেঙ্গু রোগীকে। এর প্রধান চিকিৎসা হলো ফ্লুইড রিপ্লেসমেন্ট বা তরল ব্যবস্থাপনা। তাই পানির সাথে খেতে পারেন ওরস্যালাইন, স্যুপ, ডাবের পানি, ফলের শরবত, ভাতের মাড়, দুধ ই