বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঐতিহাসিক কুতুব শাহী মসজিদে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমপন্থী হিন্দুরা ঐতিহাসিক কুতুব শাহী মসজিদে হামলা চালিয়ে এই মসজিদে তাদের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

ভারতের হায়দ্রাবাদে মালকাম চেরুভু এলাকায় উগ্র হিন্দুরা কুতুব শাহী মসজিদের সীমানার গেট ভেঙ্গে জোর করে একটি মূর্তি স্থাপন করেছে। তারপর হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসনের পাহারায় সেখানে পূজা করা হয়। এ নিয়ে এলাকার মুসলিমদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

গত ১৬ অক্টোবর, রোববার সকালে মসজিদের সীমানার মধ্যে একদল হিন্দুকে প্রতিমা স্থাপন ও পূজা করতে দেখেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের খবর দেন।

“সীমানায় ক্ষয়ক্ষতির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। মসজিদের পেছনের অংশের সীমানাটি একদল উগ্র হিন্দু ভেঙ্গে ফেলে এবং পূজার অনুষ্ঠান করে।

আমরা ওয়াকফ বোর্ড এবং রাজস্ব বিভাগের কাছে জমি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাই,” বলেছেন মসজিদ কমিটির সভাপতি আমানুল্লাহ খান।

অযোদ্ধার ঐতিহাসিক বাবরী মসজিদেও একই কায়দায় রামের মূর্তি রেখে প্রথমে বিতর্ক তৈরী করেছিল হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। শেষ পর্যন্ত ১৯৯২ সালে উগ্র হিন্দুরা বাবরী মসজিদকে শহিদ করে দিয়েছিল। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ