বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় আছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ সুদূরপ্রসারী চিন্তা করে তাদের ঘোষণা অনুযায়ী ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে নীলনকশা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে আছে।

রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ রোববার ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম নামে একটি সংগঠন এর আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় আছে। সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ব্রিটিশ, পাকিস্তান আমলের দুঃশাসনকে আওয়ামী লীগ ছাড়িয়ে গেছে। কেউ কথা বলতে সাহস পাচ্ছে না।

তিনি বলেন, বিআরটি প্রকল্প গলার কাঁটা হয়ে গেছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের আগে পদত্যাগ করা উচিত ছিল।

অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেখানে পৌঁছেছে তাতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। সংবিধান কোনো বাইবেল নয়, এটি মানুষের জন্য।

তিনি বলেন, জনগণের স্বার্থে সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান সংযোজন করা যেতে পারে। যা পরে আইনসিদ্ধ করে নেওয়া যেতে পারে। যে নামেই হোক নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করতে হবে।

আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সংগঠনের নেতারা অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ