সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

যেভাবে ব্যথা ও ক্লান্তি দূর করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের শরীরে ব্যথা ও ক্লান্তি সব সময় লেগেই থাকে। এ অবস্থায় সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। ব্যথা ও ক্লান্তি থাকলে কোনো কাজই ঠিকভাবে করতে মনে চায় না। তবে এভাবে দীর্ঘদিন চলতে থাকলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা সমাধানে প্রথমে ঘরোয়া উপায় মেনে চললে উপকার পাবেন।

জেনে নিন ব্যথা ও ক্লান্তি দূর করার ঘরোয়া উপায়:

হলুদ খাবেন যে কারণে: হলুদে থাকে পর্যাপ্ত অ্যান্টিইফ্লেমেটরি গুণ। নিয়মিত হলুদ খেলে বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। শুধু হলুদের স্বাদ ভালো না লাগলে এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে এক চা চামচ হলুদ মিশিয়ে খেয়ে নিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এভাবে খাওয়ার অভ্যাস করলে উপকার পাবেন।

ম্যাসাজ করুন নিয়মিত: পেশির ব্যথা কমাতে চাইলে ম্যাসাজের বিকল্প নেই। সঠিকভাবে ম্যাসাজ করতে পারলে মিলবে উপকার। ম্যাসাজ করলে শরীরের সেই স্থানে রক্ত চলাচল বাড়ে। ফলে ব্যথা কমে দ্রুত। আপনার যদি শরীরে ব্যথা হয় তবে সেই স্থানে ম্যাসাজ করতে পারেন।

বেশি পানি পান করুন: শরীরে কোনোভাবে পানির ঘাটতি তৈরি হলে ক্লান্তি দেখা দিতে পারে। এছাড়াও হতে পারে আরও অনেক সমস্যা। পানিশূন্যতার কারণে সৃষ্ট অসুখ থেকে বাঁচতে নিয়মিত পানি পান করতে হবে। শরীরের ব্যথা কমাতেও পানি পান করুন।

আদা খেলে ব্যথা কমে: আদায় আছে পর্যাপ্ত অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। তাই ব্যথা দূর করতে চাইলে আদা খেয়ে সমস্যার সমাধান করতে পারবেন। রান্নায় ব্যবহারের পাশাপাশি আদার রস কিংবা আদা চা খেলেও উপকার মিলবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ