বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে শনিবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একজন বিশেষ বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। তবে পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার (এসিই) একটি দল গতকাল সোমবার সানাউল্লাহকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।

ইসলামাবাদের সচিবালয় থানা থেকে তাঁরা খালি হাতে ফিরেছেন বলে এক রিপোর্টে বলা হয়েছে। খবর বিজনেস রেকর্ডের।

পাঞ্জাবের এসিই কর্মকর্তারা অভিযোগ করে বলেন, ইসলামাবাদের সেক্রেটারিয়েট থানার পুলিশ কর্মকর্তারা আদালতের নির্দেশ মেনে চলছেন না। শুনানির সময়, এসিই দল সানাউল্লাহকে ঘোষিত অপরাধী ঘোষণা করার জন্য আদালতকে অনুরোধ করেছিল। তবে তাদের আদেশ খারিজ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট বলেন, এই পর্যায়ে পিএমএল-এন নেতাকে অপরাধী ঘোষণা করা যাবে না।

এর আগে পাকিস্তানের এসিই'র এক মুখপাত্র বলেন, পিএমএল-এন নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ তাঁর বিরুদ্ধে চলমান তদন্তে উপস্থিত হতে ব্যর্থ হওয়ার পরে এ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তার আগে প্রাদেশিক দুর্নীতিবিরোধী ওয়াচডগ কর্মকর্তারা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতাকে গ্রেপ্তার করতে এবং তাঁকে আদালতে হাজির করার জন্য রাওয়ালপিন্ডির বিশেষ বিচারিক ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ