সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

শুভ্র হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় উজ্জামান রিয়াদসহ সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিন জনকে যাবজ্জীবন ও বাকি ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল ইসলাম, রুহুল আমিন, শরীফুল ইসলাম নাইম ও মইনুদ্দিন।

যাবজ্জীবনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শরীয়ত উল্লাহ সুমন, রাসেল মিয়া ও মাসুদ পারভেজ কার্জন।

এ মামলায় আসামি ছিলেন পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জন। মামলার অপর আসামিরা হলেন- উপজেলা বিএনপির (একাংশ) যুগ্ম-আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, সৈয়দ তৌফিকুল ইসলাম, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, মাসুদ পারভেজ কার্জন, খাইরুল ইসলাম, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়া, কামাল মিয়া, শাজাহান মিয়া, মাঈন উদ্দিন, শরীফুল ইসলাম ও রুহুল আমিন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাত ১০টার দিকে শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

-এসআর