বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

সাত কলেজের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ, শেষ তালিকা ১৫ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা। আজ ৯ অক্টোবর (রোববার) দুপুরে ঢাকা বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

http://7college.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে এডমিশন অপশনে ক্লিক করে উচ্চমাধ্যমিক রোল নম্বর, উচ্চমাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ অক্টোবর ২য় মনোনয়ন তালিকা প্রকাশের কথা থাকলেও ৪ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধে ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ ৬ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এই তারিখের মধ্যেই মনোনীত শিক্ষার্থীদের মনোনীত বিষয়ে বা পরবর্তী মাইগ্রেশনে পড়তে আগ্রহীদের প্রথম কিস্তির টাকা দিয়ে পরবর্তী মনোনয়নে আসন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ঘোষিত ৮ অক্টোবর তারিখেও পেমেন্ট সংক্রান্ত জটিলতায় মনোনয়ন তালিকা প্রকাশ সম্ভব হয়নি।

এবার প্রকাশিত তালিকায় নতুন করে ৬ হাজার ৪৫৫ জন (আনুমানিক) ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, আজ সাত কলেজের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে আনুমানিক ৬ হাজার ৪৫৫ জনের মতো শিক্ষার্থী সুযোগ পেয়েছে।  ১ম তালিকার যাদের মনোনীত করা হয়েছিলা তাদের মধ্য থেকে ১৬ হাজার শিক্ষার্থী টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করেছিল।

এই তালিকায় মনোনীত হয়েও টাকা জমা দেয়নি প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী। সেসব আসন শূন্য ধরে ২০২১-২২ শিক্ষাবর্ষের বাকি আসন পূরণের জন্য ২য় তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ১৫ অক্টোবর ৩য় এবং সবশেষ তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় তালিকায় যারা মনোনয়ন পেয়েছে তাদের ১৩ অক্টোবরের মধ্যেই টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। যারা আসন নিশ্চিত করবে না তাদের শূন্য ধরেই পরবর্তী ৩য় তালিকা প্রকাশ করা হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ