বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুসফুস ভালো রাখতে যেসব ফল খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই ফুসফুসের মাধ্যমে আমাদের রক্তে মেশে অক্সিজেন। এরপর সেই অক্সিজেন পৌঁছে যায় পুরো শরীরে। অন্যদিকে এই অঙ্গের মাধ্যমেই পুরো শরীর থেকে বের হয়ে যায় কার্বন ডাই অক্সাইড। ঠিকভাবে ফুসফুসের যত্ন না নিলে শরীরে অক্সিজেনের অভাব হতে পারে। দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। তাই নিতে হবে বাড়তি যত্ন। তবে কিছু ফল রয়েছে যেগুলো ফুসফুসের জন্য উপকারী।

আপেল খাবেন যে কারণে: সবচেয়ে উপকারী ফলের তালিকায় রয়েছে আপেলের নাম। এই ফলে রয়েছে পর্যাপ্ত ভিটামিন, খনিজ, ফ্ল্যাভানয়েডস থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্টও। তাই নিয়মিত আপেল খেলে ফুসফুস ভালো থাকে।

কলা খেলে ভালো থাকবে ফুসফুস: ফুসফুসের জন্য উপকারী একটি উপাদান হলো পটাশিয়াম। পটাশিয়াম যদি নিয়মিত শরীরে পৌঁছায় তবে গুরুতর ফুসফুসের সমস্যার সমাধান সম্ভব হয়। এদিকে উপকারী ফল কলায় আছে পর্যাপ্ত পটাশিয়াম। এতে ফুসফুস ভালো রাখা সহজ হবে।

বেরি জাতীয় ফল: বেরি জাতীয় ফল নিয়মিত খেলে শরীরের অনেক সমস্যা দূরে থাকে। বেরি জাতীয় ফলে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। ফুসফুস থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। ফুসফুস সুস্থ রাখার জন্য তাই বেরি জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন।

পেয়ারা কেন খাবেন: উপকারী ও সুস্বাদু ফল পেয়ারায় আছে পর্যাপ্ত ভিটামিন সি। সেইসঙ্গে রয়েছে ফ্ল্যাভানয়েড। নিয়মিত পেয়ারা খেলে ভালো থাকে ফুসফুস। পেয়ারা খেলে ফুসফুসের সমস্যা ছাড়াও আরও অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ