বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১১ দিন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদে মিলাদুন্নবী ও সরকারি অন্যান্য ছুটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধায় ১১ দিন সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ শুক্রবার থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটানের মধ্যে সব পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন এবং ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেক প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক খুদরত ই খুদা মিলন জানান, উভয় দেশের আমদানি-রপ্তানীকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ীদের সমন্বয়ে শারদীয় দুর্গোৎসব, ঈদে মিলাদুন্নবী ও সরকারি ছুটি উপলক্ষে যৌথভাবে ১১ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী ১০ অক্টোবর সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ