বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

​যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ অন্যান্য শাস্তি প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগের সাত শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, এক বছরের জন্য লোক প্রশাসন বিভাগের সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন ও মো. বিশাল আলী। এছাড়াও দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন একই বিভাগের আরিফুল ইসলাম এবং জায়েদ ইকবাল তানিন।

বহিষ্কৃত শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল করা হয়েছে এবং তাদের ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ থাকবে। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে কার্যকর হবে শিক্ষার্থীদের বহিষ্কার ও শাস্তির এ সিদ্ধান্ত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ