সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ১১ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামীকাল রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হবে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কার্যক্রমে যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পাননি বা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা মেধাতালিকায় ভর্তি হয়ে পরে বাতিল করেছেন, নতুন করে মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

এ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বর মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ভিজিট করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ