বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অক্টোবরে কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ভোজ্যতেলের দাম আগামী অক্টোবরে কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আশা করছি, আগামী মাসেই এখানে ভোজ্যতেলের মূল্য কমবে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।

এর আগে গত ২৩ আগস্ট সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববাজারে কমতে থাকলেও এ সিদ্ধান্ত নেয় তারা। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম দাঁড়ায় ১৯২ টাকা।

লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আর ৫ লিটারের বোতলজাতের দর পড়ে ৯৪৫ টাকা। এছাড়া ১ লিটার খোলা পাম অয়েলের মূল্য ধরা হয় ১৪৫ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ