বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

শিশুদের সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছোট বাচ্চাদের প্রায়ই সর্দি-কাশি লেগেই থাকে। শিশুদের এক বছরে পাঁচ-ছয় বার সর্দি বা ফ্লু হওয়া খুবই সাধারণ। এটি শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হতে পারে। একবার ঠান্ডা লাগলে বা সর্দি হলে যেন সহজে সারতে চায় না। আর সর্দির কারণে তাদের ঘুমের সমস্যাও হয়। ফলে সারাটা দিন ঘ্যানঘ্যানানির মধ্যে কাটে। কিছু শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, ছোট বাচ্চাদের সর্দি-কাশি হলে চট করে অ্যালোপ্যাথি ওষুধ না খাওয়ানোই ভালো।

জেনে নিন শিশুদের সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়:

আদা এবং মধু: সর্দি-কাশি সারাতে আদা এবং মধুর মিশ্রণ খুবই উপকারি। আদার রস বার করে তার সাথে মধু মেশান এবং এই মিশ্রণটি দিনে দুই-তিনবার আপনার বাচ্চাকে খাওয়ান।

সরিষার তেল: বাচ্চাদের সর্দি সারানোর ক্ষেত্রে সরিষার তেল খুবই উপকারি। দুই কোয়া রসুন এবং কিছু কালোঞ্জি বীজ দিয়ে সরিষার তেল গরম করুন। এই তেল দিয়ে আপনার শিশুর পায়ের পাতা, পিঠ, হাতের তালু এবং বুকে মালিশ করুন।

নারকেল তেল এবং কর্পূর: নারকেল তেলে অল্প কর্পূর দিয়ে এটি গরম করুন। এটি আপনার বাচ্চার বুকে, পিঠে এবং গলায় আলতোভাবে লাগান। দেখবেন অনেক উপকার পাবেন।

দুধে জায়ফল: সর্দি সারাতে দুধে জায়ফল একটি দুর্দান্ত ঘরোয়া উপায়। কয়েক চামচ দুধ নিন এবং তাতে এক চিমটি জায়ফল পাউডার দিয়ে একবার ফোটান এবং ঠান্ডা করে আপনার বাচ্চাকে খাওয়ান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ