শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডাইনি সন্দেহে তিন নারীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে ডাইনি সন্দেহে তিন নারীকে গণপিটুনি দিয়ে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের রাঁচির প্রত্যন্ত গ্রাম রানাডিতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) এই গ্রামের এক তরুণকে সাপ কামড়ালে ওঝা ডাকা হয়। ওঝা এসেই জানান, গ্রামে ডাইনি আছে। তিনি গ্রামবাসীদের বলেন, যে বাড়িতে ডাইনি আছে তার বাড়িতে ২-১ দিনের মধ্যেই কোনও একটি ঘটনা ঘটবে।

পরদিনই ওই গ্রামের আর এক তরুণকে সাপে কামড়ায়। এতে ওঝার কথা সত্যি হয়েছে ভেবে তরুণের মা রাইলু দেবীকেই ডাইনি সন্দেহে আক্রমণ করে গ্রামবাসী।

জানা গেছে, ডাকিনী বিদ্যার চর্চায় রাইলু দেবীর সাথে আর কারা জড়িত তা জানাতে তার ওপর চলে নির্যাতন।

স্থানীয়দের দাবি, এ সময় ওই নারী ধোলি দেবী এবং আলোমানি দেবী নামের গ্রামের আরও দুজনের নাম বলেন। তারপরই তিন জনকে শাস্তি দিতে পাহাড়ের চূড়ায় নিয়ে গণপিটুনি দিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গ্রামবাসী।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধার করা হয় ওই তিন নারীর মরদেহ। এ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ