সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বরিশাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না। এ সময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জি এম নাজিমুল হক গণমাধ্যমকে বলেন, ক্যারি অন নয়, সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ভালো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ