শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গুলিস্তানের টিনশেড মার্কেটে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তানের টিনশেড মার্কেটে লাগা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাত ৫টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালিদ বলেন, আজ শনিবার ভোরে গুলিস্তানের টিনশেড মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ৪টা ৫৯ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় অগ্ননির্বাপণ কর্মীরা ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরো এখনো নেভেনি। তাই ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। কোনো হতাহত হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ