সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

যেসব খাবার শিশুদের ঘুমাতে সহায়তা করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাচ্চার সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ ঘুমও অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম এনার্জি, নিউরোলজিক্যাল ফাংশন, মেজাজ ঠিক থাকা, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘুমের অভাবের কারণে বাচ্চার স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর। আপনি কি জানেন এমন কিছু খাবার রয়েছে যা বাচ্চার ভালভাবে ঘুমাতে সহায়তা করবে।

জেনে নিন যেসব খাবার বাচ্চাকে ঘুমাতে সহায়তা করবে:

ডিম: ডিম কেবলমাত্র উচ্চমানের প্রোটিন এবং পুষ্টি সমৃদ্ধই নয়, এটি হল ট্রিপটোফ্যান-এর প্রাকৃতিক উৎস, যা হলো এক ধরনের অ্যামিনো অ্যাসিড। ডিমে উপস্থিত এই অ্যামিনো অ্যাসিড, সেরোটোনিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি রাসায়নিক যা স্লিপ সাইকেল নিয়ন্ত্রনে সহায়তা করে।

কিউই: ঘুমানোর আগে নিয়মিত দু'টি কিউই খেলে ঘুম ভাল হতে পারে। গবেষণা অনুসারে, যারা ঘুমানোর আগে দু'টি কিউই খান, তাদের ক্ষেত্রে ৪২ শতাংশ দ্রুত ঘুম আসে। যদিও এই গবেষণা প্রাপ্ত বয়স্কদের উপর হয়েছিল, বাচ্চাদের উপর নয়।

দুধ: এক গ্লাস গরম দুধ, ভাল ঘুম হওয়ার সবচেয়ে কার্যকর উপায়। দুধে ট্রিপটোফ্যান থাকে, যা সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যামিনো অ্যাসিড। তাই দুধ ভাল ঘুম হতে সহায়তা করে।

খেজুর: আপনার বাচ্চার যদি মিষ্টি জাতীয় কিছু খেতে চায়, তাহলে খেজুর সবচেয়ে ভাল অপশন হতে পারে। খেজুর ভাল ঘুমের পক্ষে দুর্দান্ত কাজ করে। খেজুরে ভিটামিন- বি৬ এবং পটাশিয়াম থাকে, যা ঘুমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ছোলা: ছোলা অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান সমৃদ্ধ, যা মেলাটোনিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও, ছোলাতে ভিটামিন বি৬ থাকে, যা সেরোটোনিন উৎপাদনে অত্যন্ত প্রয়োজনীয়। মেলাটোনিন ও সেরোটোনিন উভয়ই দুর্দান্ত ঘুম হতে সহায়তা করে।

আখরোট: আখরোট মেলাটোনিন হরমোনের একটি দুর্দান্ত উৎস, যা ঘুম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও, এতে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন থাকে, যা ভাল ঘুমের জন্য দুর্দান্ত কাজ করতে পারে। তাই বাচ্চাদের খাদ্যতালিকায় আখরোট অবশ্যই অন্তর্ভুক্ত করুন।

কলা: কলা ট্রিপটোফ্যান এবং ম্যাগনেসিযà