বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

ফেসবুক ভেরিফায়েড করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে আমরা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি। তবে এখন ফেসবুকে অনেকের আইডি বা পেইজের পাশে নীল টিক চিহ্নযুক্ত ব্যাজ দেখা যায়। যাকে ভেরিফায়েড প্রোফাইল বা পেইজ বলা হয়েছে থাকে। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেইসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়।এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।

 জেনে নিন ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফায়েড করবেন যেভাবে:

>প্রথমে https://www.facebook.com/help/contact/295038365360854- এই ঠিকানায় প্রবেশ করুন।

>এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন।

>ডকুমেন্ট (ড্রাইভিং লাইসেন্স/এনআইডি/পাসপোর্ট) সংযুক্ত করুন।

>ক্যাটাগরি নির্বাচন করুন।

>দেশ নির্বাচন করুন।

>কেন ভেরিফাই করতে চান, কারা আপনাকে ফলো করে, কেন ফলো করে এ বিষয়গুলো ব্যাখ্যা করবেন।

>আপনার নিজের/প্রতিষ্ঠানের যদি ভিন্ন কোনো নাম থাকে (এক/একাধিক) লিখুন। অথবা ভিন্ন ভাষায় একই নাম যেভাবে লিখেন তা লিখুন। প্রয়োজনে নামের বিষয়েও ব্যাখ্যা দিতে পারেন।

>৫টি লিংক দিতে হবে। তার মধ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিয়ে লেখা ৩-৪টি সংবাদের লিংক দিন। ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্ব নামে প্রকাশিত সংবাদের লিংকও দেওয়া যাবে। এছাড়া ভিন্ন সোশ্যাল মিডিয়ার ১-২টি লিংক দিতে হবে।

>এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ