বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

নবজাতকের আকিকার ‘সপ্তম দিন’ বলতে কোন দিনকে বুঝায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একজন জানতে চেয়েছেন, আমার জানার বিষয় হলো, আকীকা দেয়ার জন্য সপ্তম দিন বলতে কোন দিনকে বুঝায়? যেমন শুক্রবারে শিশু জন্ম নিলে কোন দিন আকীকা দিবে? যদি শুক্রবার রাতে শিশু জন্ম নেয়, তাহলে তার আকীকা কোন দিন দিলে সপ্তম দিন বলে সাব্যস্ত হবে?

উত্তর: যেদিন শিশু জন্ম গ্রহণ করেছে, সেই দিন থেকে সপ্তম দিনের দিন আকীকা করা মানে হলো সপ্তম দিনের দিন আকীকা।

যেমন শুক্রবার জন্মগ্রহণ করলে উক্ত শিশুর আকীকা হবে পরের বৃহস্পতিবার। এটাই জন্মের পরের সপ্তম দিন।

আর যদি শিশু রাতে জন্ম নেয়, তাহলে সেই রাতের আগের দিনটা গ্রহণ করা হয় না, বরং পরের দিনটা হিসেবে সপ্তম দিন হিসাব করবে। কারণ, আরবী দিন শুরু হয় রাত থেকে।

যেমন শুক্রবার দিবাগত রাতে শিশু জন্ম নিলে উক্ত শিশুর সপ্তম দিন হবে সামনের শুক্রবার দিন।

عن سمرة بن جندب أن رسول الله -صلى الله عليه وسلم- قال « كل غلام رهينة بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق ويسمى

হযরত সামুরা বিন জুনদুব রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-প্রত্যেক বালকের পক্ষ থেকে আক্বিকা হল বন্ধক স্বরূপ, যা তার পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করবে, এবং তার মাথা মুন্ডাবে, এবং তার নাম রাখবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮৪০, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৯০৪৭, সুনানে দারামী, হাদীস নং-১৯৬৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-২০০৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২৮, সুনানে তিরমিজী-১/২৭৮, নাসায়ী-২/১৬৭}। সূত্র: আহলে হক মিডিয়া।

وذهب جمهور الفقهاء إلى أن يوم الولادة يحسب من السبعة ولا تحسب الليلة إن ولد ليلا بل يحسب اليوم الذى يليها (الموسوعة الفقهية الكويتية-30/278)

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ