শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার ভারতের হুবাল্লি ঈ*দগাহ মা*ঠে গণেশ পূজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্ণাটক হাইকোর্ট অনুমতি দেয়ার কয়েক ঘণ্টা পর কঠোর নিরাপত্তার মধ্যে বুধবার (৩১ আগস্ট) হুবাল্লি ঈদগাহ মাঠে গণেশ চতুর্থী উদযাপিত হয়েছে।

বৈদিক স্তবগানের মধ্যে শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুথালিক তার সমর্থকদের সঙ্গে ঈদগাহ মাঠে গণেশের মূর্তি স্থাপন করেন এবং এই উপলক্ষে প্রার্থনা করেন।

মুথালিক বলেন, আমরা আইনি কাঠামোর মধ্যে প্রার্থনা করেছি। কিছু দুষ্কৃতি আমাদের বাধা দেয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা আমাদের পূজা করেছি, যা শুধু হুব্বালির জনগণের জন্যই নয় বরং উত্তর কর্ণাটকের জন্যও আনন্দের বিষয়।

হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন মুথালিক। তার মতে, জেলা প্রশাসন ওই স্থানে তিনদিন পুজো করার অনুমতি দিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার গভীর রাতের শুনানিতে হাইকোর্ট শহরের ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থী উত্সব উদযাপনের অনুমতি দিয়ে ধারওয়াদ পৌর কমিশনারের একটি আদেশ বহাল রাখেন।

বিচারপতি অশোক এস কিনাগী বলেছিলেন যে, সম্পত্তিটি ধারওয়াদ পৌরসভার এবং আঞ্জুমান-ই-ইসলাম প্রতি বছর ১ রুপি ফি দিয়ে ৯৯৯ বছরের জন্য কেবল ইজারা নিয়েছিল।

আঞ্জুমান-ই-ইসলাম দাবি করেছে যে, এই সম্পত্তিটি উপাসনার স্থান আইন, ১৯৯১ এর অধীনে সুরক্ষিত। যেখানে বলা হয়েছে, যেকোনো ধর্মীয় উপাসনালয়কে রূপান্তর করা যাবে না। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ