বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

মানসিক চাপ কমাতে অফিস ডেস্কে রাখুন গাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাছ শুধু ঘরের বা অফিসের সৌন্দর্য বাড়ায় না, মন ভালো রাখে ও চোখের আরাম দেয়। কম্পিউটারে টানা কাজ করতে করতে মাথা ঝিম ধরে, চোখ ব্যাথা করে। তখন ডেস্কের পাশে থাকা গাছের দিকে একঝলক তাকালেই মানসিক চাপ কমে।

এ কথা অস্বীকার করার উপায় নেই, পরিবেশ সুন্দর রাখতে গাছের ভূমিকা অনেক। ঘরের কোনায় বা অফিসের কাজের ডেস্কে একটি ছোট গাছের টব ঘরের শোভা বাড়ায়। কাজের ডেডলাইন, সংসারের প্রয়োজন মেটানো ও নানা সমস্যায় অনেক চাকরিজীবীই মানসিক চাপে থাকেন। তবে অফিস ডেস্কে রাখা সবুজ গাছ এসব চাপ থেকে কিছুটা মুক্তি দিতে পারে জানিয়েছে গবেষকরা।

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, কাজের জায়গায় নিজের ডেস্কে যদি এক চিলতেও সবুজের ছোঁয়া থাকে, তবে পরিবেশ একটু হলেও বদলাতে বাধ্য। উদ্বেগজনিত সমস্যায় কর্মক্ষেত্রে গাছ রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

বিশেষজ্ঞদের মতে, অফিস ডেস্কে গাছ রাখলে কাজে মনোযোগ বাড়ে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় শতকরা ১৫ ভাগ বেশি কাজ হয়। এছাড়াও ডেস্কে গাছ রাখলে বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মনোযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীদের ক্লান্তি দূর হয়।

গবেষণার অংশ হিসেবে কারডিফ ইউনিভার্সিটির গবেষকরা যুক্তরাজ্য এবং হল্যান্ডের দু’টি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তিন মাস পরে দেখা যায়, ডেস্কে গাছ রাখার ফলে কর্মীদের ১৫ ভাগ কর্মক্ষমতা বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবুজ কর্ম-পরিবেশ প্রতিটি কর্মীই উপভোগ করেন। এতে কাজের আগ্রহ এবং মনোযোগ দু’ই বাড়ে। গবেষক মারলন নিউয়েন হুইস বলেন, আমাদের গবেষণায় পাওয়া গেছে সবুজ কর্ম-পরিবেশ কেবল কর্মক্ষমতাই বৃদ্ধি করে না, কর্মীদের মানসম্মত জীবন গঠনেও সহায়তা করে।

‘গাছ মানুষের মনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। কাজের মাঝে ছোট ছোট সবুজ চারার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেও চাপ অনেকটা কমে, সবুজ হয়ে ওঠে মন। অফিস ডেস্কে ছোট ছোট টবে গাছ রাখার পরে অসুস্থতার কারণে কর্মীদের ছুটি নেওয়ার হার কমে যায়।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ