শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজরত হামনাহ বিনতে জাহাশ রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ

নাম ও পরিচয়: তাঁর নাম হামনাহ। তিনি জয়নব বিনতে জাহাশ রা. এর আপন বোন ছিলেন।

বিয়ে: হজরত মুসআব বিন উমাইর রা. এর সাথে তাঁর বিয়ে হয়েছিলো।

ইসলাম গ্রহণ: স্বামী মুসআব রা. এর সাথে তিনিও ইসলাম গ্রহণ করেন।

জীবনযাপন: তিনি মদিনায় হিজরতের মর্যাদা অর্জন করেছিলেন। রাসুল সা. মুহাজির ও আনসার নারী সাহাবিদের কাছ থেকে বাইয়াত গ্রহণ কালে তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। মুসনাদে আহমদ ও ইবনে সাআদ ইত্যাদি গ্রন্থে অনেক নারী সাহাবির ব্যাপারে এই বাইয়াতে অংশগ্রহণের কথা উল্লেখ আছে। উহুদ যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। পানি পান করানো ও আহতদের সেবাশুশ্রূষার দায়িত্ব পালন করেছিলেন।

উহুদ যুদ্ধে স্বামী মুসআব রা. শাহাদত বরণ করলে 'জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি' তালহা রা. এর সাথে তার বিয়ে হয়।

ইফকের ঘটনায় ভুলক্রমে যেসকল সাহাবি মুনাফিকদের সঙ্গ দিয়েছিলেন -তিনি তাদের একজন ছিলেন। ফাতহুল বারিতে বর্ণিত হয়েছে, তার ইচ্ছা ছিলো, আয়েশা রা. কে রাসুল সা. এর চোখে কিছুটা নিচু করে আপন বোন জয়নব রা. কে উঁচু করবেন। তবে জয়নব রা. এমন কোনো চেষ্টা করেননি।

সন্তান: হজরত তালহা রা. এর ঔরসে তার মুহাম্মদ ও ইমরান নামে দুজন ছেলে জন্মগ্রহণ করে। মুহাম্মদ রা. তিনি 'সাজ্জাদ' নামে প্রসিদ্ধ ছিলেন।

ইন্তেকাল: তার ইন্তেকালের কত হিজরিতে হয়েছিলো তার সঠিক মত জানা যায়না। তবে তিনি বোন জয়নবের ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন। যিনি ২০ হিজরিতে ইন্তেকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ