বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

মাত্র ৬ মাস ১৫ দিনে হাফেজ হলেন মোহতাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

মাত্র ৬ মাস ১৫ দিনে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন রাজধানী ঢাকার কচুক্ষেত পুরান বাজারে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ মোহতাসিমুল ইসলাম।

৯ বছর বয়সী হাফেজ মুহাম্মদ মোহতাসিমুল ইসলাম ৮ আগস্ট হিফজ সম্পন্ন করেন। মোহতাসিমুল ইসলামের বাড়ী খাড়াব, মনোহরদী, নরসিংদী। তার বাবার নাম মো. আরিফুল ইসলাম।

ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মিরাজুল ইসলাম খান আওয়ার ইসলামকে জানান, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমার মাদরাসার এ মেধাবী শিক্ষার্থী মোহতাসিমুল ইসলাম মাত্র ৬ মাস ১৫ দিন সবক পড়ে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিলো এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষকদের ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন, আসলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমার শিক্ষকদের প্রতি ও শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা ছিলো, আপনারা সময়কে গুরুত্ব দেন। কেননা, অনেক সময় দেখা যায় একজন শিক্ষার্থী হিফজ সমাপ্ত করতে অনেক সময় লেগে যায়, তাতে সে অন্য পড়া লেখা করতে পারে না। শিক্ষার্থীরা হাফেজ হয়ে অন্য পড়া লেখা করতে পারে সেজন্য খুব দ্রুত হিফজ সমাপ্ত করার একটি প্রয়াস ছিলো।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালা আমাদের এই মেহনত কে কবুল করেছেন। তারই ধারাবাহিকতায় এই শিক্ষার্থী খুবই অল্প সময়ে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। মাদরাসা ও শিক্ষার্থীদের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ