শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা আরশাদ মাদানি হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমিরুল হিন্দ, আওলাদে রাসূল সা. আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি গুরুতর অসুস্থ।

স্থানীয় সময় সকাল ১১টায় আল্লামা সাইয়েদ আরশাদ মাদানিকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বর্তমানে নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালে ডা. আজমত করিমের তত্ত্বাবধানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

জানা যায়, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি গত কয়েকদিন ধরে জ্বর, ডায়রিয়ায় ভুগছিলেন। সে সময় তিনি বাসায় চিকিৎসা করিয়েছিন। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানির সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানি রহ. এর সন্তান আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। ২০২০ সালের ১৪ অক্টোবর ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালে তিনি ৫ম আমিরুল হিন্দ নির্বাচিত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ