সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

যেভাবে গুগল ড্রাইভের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে আমরা ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ ফাইল মোবাইলে জমা করে রাখি। তবে আমরা অপ্রয়োজনীয় ছবি ও ফাইল ডিলিট করতে গিয়ে ভুল করে গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট করে ফেলি। যার ফলে সমস্যায় পড়তে হয়। তবে আপনি চাইলে খুব সহজেই ডিলিট হওয়া সকল ছবি, ভিডিও বা ফাইল ফিরিয়ে আনতে পারবেন।

জেনে নিন গুগল ড্রাইভ ও ফটোস থেকে ডিলিট হওয়া ছবি যেভাবে ফিরিয়ে আনবেন:

গুগল ড্রাইভ থেকে যেভাবে ছবি ফিরিয়ে আনবেন:

১। ডিভাইস থেকে প্রথমে গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করুন।

২। ওপেন করলে ট্রাশ ফোল্ডার অপশনটি দেখতে পাবেন।

৩। ট্রাশ ফোল্ডার ওপেন করার পর আপনি ডিলিট করা সকল ফাইল দেখতে পারবেন। এবার যে ফাইলগুলোকে আপনি ফিরিয়ে বা রি-স্টোর করতে চান তার উপর রাইট বাটন ক্লিক করুন।

৪। রাইট বাটনে ক্লিক করলে রি-স্টোর ও ডিলিট ফরএভার নামে দুটি মেনু দেখতে পাবেন। এরপর রি-স্টোর অপশন সিলেক্ট করলেই ডিলিট হয়ে যাওয়া ফাইল আগের জায়গায় চলে যাবে। এক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীরা ফাইলের ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করলে রি-স্টোর বাটন খুঁজে পাবেন।

এছাড়া ড্রাইভ বিশেষজ্ঞদেরও সাহায্য নিতে পারবেন। সে জন্য আপনাকে কল করে বা হেল্প ডেস্কে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তবে ৩০ দিন পর্যন্ত আপনি আপনার প্রয়োজনীয় ফাইল রি-স্টোর বা ফিরিয়ে আনতে পারবেন। ৩০ দিনের বেশি হয়ে গেলে পুরনো ফাইলকে আর ফিরিয়ে আনা যাবে না।

গুগল ফটোস থেকে যেভাবে ছবি ফিরিয়ে আনবেন

১। প্রথমে ডিভাইস থেকে গুগল ফটোস অ্যাপটি ওপেন করুন।

২। স্ক্রিনের নিচের দিকে লাইব্রেরি ট্যাব দেখতে পাবেন।

৩। লাইব্রেরি ট্যাবে ক্লিক করলে আপনি ট্রাশ ফোল্ডারটি দেখতে পাবেন।

৪। ট্রাশ ফোল্ডারটি ওপেন করলে আপনি ছবিগুলো দেখতে পাবেন।

৫। এবার ডিলিট হয়ে যাওয়া ছবি গুলি ফেরত আনতে রি-স্টোর বাটনে ক্লিক করলে ছবি পুনরায় আগের জায়গায় ফিরে যাবে।

গুগল ফটো থেকে ৬০ দিন পর্যন্ত আপনি আপনার প্রয়োজনীয় ফাইল রি-স্টোর বা ফিরিয়ে আনতে পারবেন। তবে ৬০ দিনের বেশি সময় ধরে থাকলে তা ফিরিয়ে আনা যাবে না।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ