শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানোতে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, এবার বড় একটা চ্যালেঞ্জ আসছে। কাগজের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কাগজের সংকটও আছে, তা ছাড়া লোডশেডিং এর বিষয়টিও আছে। আশা করছি, আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না। কিছু চ্যালেঞ্জ আছে আমাদের পুস্তকগুলো সময়মতো ছাপানোর ক্ষেত্রে। তবুও আমরা চেষ্টা করছি, আশা করি সময়মতো করা যাবে ইনশা আল্লাহ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিন ক্লাস নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে ৫ দিনের। তো আমরা ভাবছি বর্তমানে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলছে, সে জন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে। সেখানে যদি আমরা এখন থেকেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো যদি ৫ দিন করি, সে ক্ষেত্রে ১টা দিন বিশেষ করে শহরগুলোতে যে পরিমাণ যানবাহন চলে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী আনানোর জন্য, সেটার সাশ্রয় হবে পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে বিদ্যুতের ব্যবহার হয় সেটারও সাশ্রয় হবে। সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী আরও বলেন,  ‘তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ৫ দিন করা হলে এমনভাবে পূর্ণ বিন্যাস করতে চাই যাতে করে শিক্ষার্থীদের পাঠদানে কোনো সমস্যা না হয়’।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ