বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে আসছে। যার মাধ্যমে অ্যাপটিতে ব্যক্তিগত গোপন তথ্য সহজে রক্ষা করা যাবে।

মঙ্গলবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তথ্য জানিয়েছেন হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

তিনি জানান, হোয়াটস অ্যাপে নতুন প্রাইভেসি ফিচার আসছে। এর ফলে গ্রুপ চ্যাট থেকে কেউ বেরিয়ে গেলেও কোনো নোটিফিকেশন দেখাবে না হোয়াটসঅ্যাপ। একই সঙ্গে আপনি অনলাইনে সক্রিয় থাকলে কে বা কারা দেখতে পারবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া মেসেজের স্ক্রিনশট নেয়ার সুযোগও বন্ধ করা যাবে।

মার্ক জাকারবার্গ বলেন, আমরা আপনার মেসেজ নতুন উপায়ে সুরক্ষিত করতে কাজ করছি, যাতে করে আপনার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নিশ্চিত করা যায়।

এছাড়া অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘লগইন অ্যাপ্রুভাল’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলেই অ্যাকাউন্ট ব্যবহারকারীকে সতর্ক বার্তা পাঠাবে হোয়াটসঅ্যাপ।

একসঙ্গে একাধিক যন্ত্রে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। আর এই সুবিধা কাজে লাগিয়ে অন্য ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য চুরির চেষ্টা করে থাকেন হ্যাকাররা।

বার্তায় লগইনের জন্য সম্মতি না দিলে হ্যাকাররা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। ফলে সাইবার হামলা সম্পর্কে জানার পাশাপাশি অ্যাকাউন্টও নিরাপদ থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ