মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আলেমদের সঙ্গে বৈঠক স্থগিত করলো সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। কাউসার লাবীব ।।

হেফাজতে ইসলামের নায়েবে আমির, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর চিঠির প্রেক্ষিতে ডাকা আগামী ১০ আগস্টের সভা স্থগিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নোটিশে সভা স্থগিতের নির্দিষ্ট কোনো উল্লেখযোগ্য কারণ জানানো হয়নি। বলা হয়, ‘অনুষ্ঠিতব্য সভাটি অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।’

উপ সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে, ২৬, ২৭, ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলায় হেফাজতে ইসলামের নেতৃত্বে সংঘটিত ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয় অনুসন্ধান কমিটির প্রতিবেদনে দেওয়া সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং গত ২৫ জুন হেফাজতে ইসলামের নায়েবে আমিরের পাঠানো চিঠির সুপারিশের বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আগামী ১০ আগস্ট (বুধবার) সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভাটি অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।

আরো পড়ুন: কী আছে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর সেই চিঠিতে?

প্রসঙ্গত, গত ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। এরপ্রেক্ষিতে আগামী ১০ আগস্ট সভা ডাকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

আরো পড়ুন: দেওনা মাদরাসার নিবন্ধন সাময়িক স্থগিত করলো বেফাক

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ