সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নবীজীকে নিবেদিত কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। ফরীদ উদ্দীন মাসঊদ ।।

হে রাসূল! ফেলে দিও না
ছেড়ে যেও না
সম্বলহীন পাথেয় বিহীন
আমি দেওয়ানা।
তোমার তো ওগো আছে বহু জন
আমার তো কেউ নেই কেউ নেই
পাগল আমি তোমারি দেওয়ানা।
হে রাসূল, ওগো প্রিয়
ফেলে দিও না
ছেড়ে যেও না।
২.
তোমারই নাম জপি ওগো
তোমারই নাম
তোমারই নাম, তোমারই নাম।
সে নামেরই রোশনীতে আজ
উজল হৃদয় নতুন সাজে
জীবন পায় গো সৃষ্টি জগত
সজীব হয় গো দুনিয়া তামাম।
তোমারই নাম জপি ওগো
তোমারই নাম
তোমারই নাম, তোমারই নাম।
৩.
মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এক অগ্নি শিখা
সাহারার উত্তপ্ত লু হাওয়া।
সকল অমঙ্গলের
অন্যায়ের
মৃত্যু ভয়েরে করি নাশ
দুস্তর এক প্রতিরোধের প্রতিভূ হয়ে
একমাত্র একা দাঁড়িয়ে ছিলে।
৪.
নাই কোন বাধা নাই অবরোধ
ভেঙ্গে গেছে আজ সব প্রতিরোধ
তোমাতে আমাতে নেই ব্যবধান
সব কিছু আজ মিশে গেছে দোহে
বিন্দুতে হেরি মহাসিন্ধু
সকলি নাশিছে উছসী ভোর
প্রেম নাশা সব ধুলিস্যাত।
নাই কোন বাধা নাই অবরোধ
ভেঙ্গে গেছে আজ সব প্রতিরোধ।
৫.
সুন্দর পৃথিবী চাই
চাই আলোর প্রভাত
ভালোবাসা সিন্ধু চাই
চাই আরো নূরের প্রপাত।
তুরের পাহাড় চাই
চাই মমতার বাতাস
তারার জৌলুস চাই
চাই আরো সোনালী আকাশ।
নূর এলো, আরো এলো প্রেমময় মহিমার দিন
নবী এলো, এলো আজ রাহমাতুল্লিল আলামীন।
চেতনার উষ্ণতা চাই
চাই আরো সুখময় দিন
পবিত্র সৌরভ চাই
চাই আরো শান্তির চিন।
কর্মময় জীবন চাই
চাই হাশরের নাজাত
পূণ্যময় আয়ূ চাই
চাই জান্নাতের রাহাত।
তাই এল, এল ওই আকাশচারী আলোর শাহীন
মুক্তির রাহা দিতে এল নবী, শফীউল মুযনিবীন।
—-
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ