শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘আল্লাহু আকবর’ ধ্বনির মোহে জাপানি চিকিৎসকের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানি ডা. শুতারো তাকাই একজন প্রাচীন থেরাপি বিশেষজ্ঞ। ‘আল্লাহু আকবর’ ধ্বনি শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। জাপানের টোকিও শহরের বাসিন্দা এই ডাক্তার। ডা. শুতারো বর্তমানে পাকিস্তানের লাহোর শহরে বসবাস করেন।

জাপানি ডা. শুতারো তাকাই ইসলাম ধর্ম গ্রহণের পরেই নিজের নামও পরিবর্তন করেছেন। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রা. এর নামের সাথে মিল রেখে ‘আলী’ রেখেছেন তার নাম।

ডা. শুতারো তার প্রাচীন জাপানি থেরাপি কৌশলের মাধ্যমে একজন পেশী ও জয়েন্ট বিশেষজ্ঞ। বর্তমানে পাকিস্তানের লাহোরে বসবাস করছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ডা. শুতারো জানান, তার কাঁধে অসহ্য ব্যথা ছিল। জাপানে তার পাকিস্তানি বন্ধু মাকসুদ তাকে মকসুদের বন্ধু সৈয়দ বাবর বুখারির কথা বলেছিলেন, যিনি আল্লাহু আকবর বলে সুস্থ হয়েছিলেন।

জাপানি ডাক্তার বাবর বুখারির সাথে ফোনে কথা বলেছিলেন তিনি। তিনি তাকে পাঁচ মিনিটের জন্য আল্লাহু আকবার বলতে বলেছিলেন। এই প্রক্রিয়া শেষ করার পরেই সাথে সাথে ব্যথা থেকে মুক্ত হোন তিনি।

ডাক্তার আলী ফোনে কথা বলার পরেই পাকিস্তানে চলে আসেন। সৈয়দ বাবর বুখারির সাথে দেখা করেন। এরপরেই ইসলাম গ্রহণ করেন।
ডা. আলী এই চিকিৎসার জন্য একটি বিশেষ ডিভাইস এর ব্যবস্থা করেছেন যার নাম দিয়েছেন CS60। ডিভাইসগুলি শরীরের অক্সাইড নির্ণয় করে। এটি পেশি ও শিরায় ঘষলে শরীরের বিভিন্ন অংশের ব্লকেজ খুলে দেয়। তবে ব্যাথা নিরাময়ের আধ্যাত্মিক পদ্ধতি দেখে আশ্চর্য হয়ে যান তিনি।

এভাউট ইসলাম থেকে সোহেল রানার অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ