বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্যালিফোর্নিয়ার ভয়ংকর দাবানল রোববার আরো ছড়িয়ে পড়ায় হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে পুড়ে গেছে আরো বাড়িঘর এবং হাজার হাজার একর এলাকা।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইয়েসেমাইট ন্যাশনাল পার্কের কাছে এ দাবানলের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে কাজ করছে দুই হাজারেরও বেশি অগ্নিনির্বাপককারী। এদের সহায়তায় রয়েছে ১৭টি হেলিকপ্টার।

দাবানল শুরুর মাত্র দুদিনের মধ্যে পুড়ে গেছে ১৫ হাজার ৬শ’ একর এলাকা। ইতোমধ্যে ১০টি বাড়িও ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি। আরো হাজার হাজার বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে।

তীব্র খরা পরিস্থিতির কারনে জ্বালানি আদ্রতার মাত্রা মারাত্মক রূপ নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশন এর এক কর্মকর্তা জানান, ছয় হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসম শনিবার মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এলাকায় দ্রত দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ