বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হায়দরাবাদে ডায়ালিসিস সেন্টার করতে জায়গা দিল মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একটি পূর্ণাঙ্গ হেমোডায়ালিসিস সেন্টার প্রতিষ্ঠার জন্য জায়গা ছেড়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের হায়দরাবাদের একটি মসজিদ। শহরের লঙ্গর হাউস এলাকায় অবস্থিত মসজিদটির নাম ‘মসজিদে মুহাম্মাদিয়া’।

মসজিদে স্থাপিত ডায়ালিসিস সেন্টারে প্রধানত সমাজের দরিদ্র শ্রেণির লোকেরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিনা মূল্যে সেবা লাভ করে থাকে। ডায়ালিসিস সেন্টারটি স্থাপনে সহায়তা করেছে বেসরকারি সাহায্য সংস্থা ‘হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন’ ও ‘সিড ইউএস’।

এরই মধ্যে সেন্টারে ফ্রেসেনিয়াস ব্র্যান্ডের অত্যাধুনিক পাঁচটি মেশিন স্থাপন করা হয়েছে। পরবর্তী তিন মাসে আরো পাঁচটি মেশিন স্থাপন করা হবে। বিনা মূল্যে ডায়ালিসিস সেবা পেতে রোগীকে আগেই রেজিস্ট্রেশন করতে হবে।

ডায়ালিসিস সেন্টারটির পরিচালনা করছেন ডা. শোয়াইব আলী খান। তিনি ভারতের শীর্ষ নেফ্রোলজিস্ট কনসালট্যান্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জনদের একজন। রোগীরা এখানে বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার সঙ্গে সঙ্গে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাম্বুল্যান্স সেবাও পাবেন। সিড-এর মাজহার হুসাইনি বলেন, ডায়ালিসিস সেন্টার প্রতিষ্ঠায় আমরা ৪৫ লাখ রুপি খরচ করেছি এবং হেল্পিং হ্যান্ড প্রতি মাসে দুই লাখ টাকা সংগ্রহ করবে। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ