বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে: মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।

নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী চার হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন। নতুন ১৮টি ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজানো হছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ শুরু হয়েছে। নতুন অঞ্চলে আধুনিক নগরের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

আজ রোববার (২৪ জুলাই) বিকালে রাজধানীর তুরাগে কামারপাড়া প্রাইমারী স্কুল মাঠে তুরাগ থানা এবং ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‌‘আজ বাংলাদেশের সর্বত্রই উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই মহাযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করেছেন, মেট্রোরেলের কাজ প্রায় সম্পন্ন।’

নতুনভাবে যুক্ত ১৮টি ওয়ার্ড তাঁর উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত হয়নি উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘নতুন অঞ্চলগুলির চেহারা বদলে ফেলা হবে। গুলশানের মতো এলাকা তৈরি হতে ৩০ বছর লেগেছে। এই অঞ্চলের অবস্থা বদলাতে এতো সময় লাগবে না। সবার সহযোগিতা পেলে অল্প সময়ে আমরা ঘুরে দাঁড়াবো।’

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ