বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দিনেশ গুণাবর্ধনে নিয়োগ পেয়েছেন। শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপর শপথ নেন তিনি। খবর রয়টার্স’র।

রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দিনেশ গুণাবর্ধনে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে পরিবারের মিত্র। রনিল বিক্রমাসিংহে তার স্কুলের সহপাঠী দিনেশ গুণাবর্ধনেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

৭৩ বছর বয়সী গুণাবর্ধনে নিজেও বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সদস্য। রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে শুক্রবার শপথ নেন শ্রীলঙ্কার শাসক দল পোডুজানা পেরামুনা (এসএলপিপি)-এর একজন সাবেক মন্ত্রী দিনেশ গুণাবর্ধনে।

এসময় আইনপ্রণেতা এবং কর্মকর্তাদের পাশাপাশি সেখানে ইউনিফর্ম পরা সামরিক কর্মকর্তারা সামনে বসে ছিলেন। মন্ত্রিসভার বাকি সদস্যরা শুক্রবারই শপথ নেবেন বলে গণমাধ্যমে বলা হয়েছে।

গত ১৫ জুলাই শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। গত ২০ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হন তিনি। আর আজ নতুন প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ